ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩ ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩
কুষ্টিয়া সংবাদদাতা :
কুষ্টিয়ার মিরপুরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও তিনজন আহত হয়েছেন। 

রোববার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোবিন্দপুর চার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া ইসলাম (২৩) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

আহত অটোরিকশাচালক মনিরুল ইসলাম জানান, তিনি কুষ্টিয়া শহর থেকে চারজন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনী যাচ্ছিলেন। পথে গোবিন্দপুর চার মাইল এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার চার যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অটোরিকশাচালক মনিরুল ইসলাম, যাত্রী রেবেকা খাতুন (৪২) ও তাঁর পুত্রবধূ তামান্না (২০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের বাড়ি মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়া এলাকায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।